রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

রানীশংকৈলে পূর্ব শত্রুতার জেরে ভুট্টা ক্ষেত কর্তন ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ Time View

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন( ঢোলপুকুর ) জগদ্দল গ্রামের তসলিম নামে এক কৃষকের ২৫ শতক জমির ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ঐ এলাকার রাষ্ট্রীয় সম্পত্তি ( খাস জমি ) অনেকেই ভোগ দখল করে আসছে । এর মধ্যে ৬০ শতাংশ জমি আবাদ করে আসছেন তসলিম উদ্দিন। যথারীতি এবারো ভুট্টা চাষ করেন তিনি, কিন্তু রাতের আঁধারে কে বা কাহারা তার ভুট্টা ক্ষেত কেটে দিয়েছে।

এ নিয়ে তসলিম থানায় কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্ত বিউটি’র সাথে কথা বললে সে বলেন এই জমিটি আমি  লীজ নিয়েছি , রংপুর সেনাবাহিনীর মেজর আমাকে লীজ দিয়েছে এটা তাদের সম্পত্তি। তাই আমি তসলিম কে নিষেধ করেছি ,সে জেন এবার কোন আবাদ না করে কিন্তু সে কোন কথা শুনেনি আমরা তাদের কোন ফসল কাটিনি ।

তবে তসলিম ও ঐ এলাকার লোকজন সাংবাদিকদের জানান বিউটি আক্তার কিছু লোকজন নিয়ে কয়েকদিন ধরে এই জমি দখল নেওয়ার পাাঁয়তারা করছে। এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি গুলফামুল জানান আমি একটা লিখিত অভিযোগ পেয়েছি এবং তাদের উভয়কে বলেছি কেউ যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে  । 

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit