শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রামগড় ১০কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার (১১জানুয়ারি ২০২৩ইং)রাত পৌনে একটার দিকে রামগড় থানাধীন রামগড় পৌরসভার ০৮নং ওয়ার্ডস্থ সোনাইপুল রামগড় ট্রাক মালিক সমিতি অফিসের সামনে রামগড় টু বারইয়ার হাটগামী পাকা রাস্তার পাশে থেকে  ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ নাজিম উদ্দিন এর সার্বিক দিক নির্দেশনায় রামগড় থানা  অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) রাজীব চন্দ্রকর এর নের্তৃত্বে উপ-পরির্দশক  (এসআই)  মহসিন মোস্তফা, এসআই মোঃ সামছুল আমিন,  সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া খাগড়াছড়ি টু ঢাকাগামী শ্যামলী পরিবহন যাত্রী বাহী বাস যাহার নং-ঢাকা মেট্রো-ব-১৫-০৯৫০ এর পিছনের বাম পাশের মালামাল রাখার বক্সের ভিতর হইতে সাদা প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো কাটনের ভিতর ২০ বান্ডেল গাঁজা যাহার প্রতিটি ওজন ৫০০ গ্রাম করিয়া মোট ১০ কেজি গাঁজা সহ ০১জন মাদক ব্যাবসায়ী(বর্ণিত গাড়ির চালক)কে আটক করা হয়।

রামগড় থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান বলেন, আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা রয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit