রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১১১ Time View
ডেস্ক নিউজ : রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।শনিবার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার এন এন বালক উচ্চ বিদ্যালয় মাঠে দেবীগঞ্জ পৌরসভার উদ্যোগে তিন হাজার গরীব ও অসহায় শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, বিএনপির রাজনীতি ধ্বংসের পথে রয়েছে। তবে বিএনপির সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।

নুরুল ইসলাম সুজন বলেন, দেশের সাধারণ মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ের অধীনে আনায়, তাদের জীবন-মান উন্নয়ন হয়েছে। সরকার কৃষকদের বিভিন্নভাবে ভর্তুকি প্রদান করছে। তাদের মধ্যে বিনামূল্যে আধুনিক প্রযুক্তি, সার-বীজসহ নানা কৃষি উপকরণ  বিতরণ করছে। এতে কৃষিক্ষেত্রে উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহবান জানান মন্ত্রী। তিনি বলেন, ব্রিটিশ আমলে যে রেলপথগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই রূটগুলোকে আবারো চালু করা হবে। ঢাকার সঙ্গে দেশের প্রতিটি জেলার রেল যোগাযোগ স্থাপন করা হবে এবং এ রেলপথগুলোকে আরো আরামদায়ক ও উন্নত করা হবে।

শ্রীঘ্রই ঢাকা ও চিলাহাটির মধ্যে আরো একটি আধুনিক রেল চালু করা হবে বলেও জানান তিনি। দেবীগঞ্জ পৌর মেয়র আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জর্জ। -বাসস।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৩/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit