শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

মেক্সিকোতে মাদকসম্রাটের পুত্র গ্রেফতার, অভিযানে নিহত ২৯

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মাদক সম্রাট হুয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের ছেলে ওভিদিও গুজম্যান লোপেজের গ্রেফতারকে কেন্দ্র করে সিনালোয়া রাজ্যে সহিংসতায় ২৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৯ জন অপরাধী দলের ও ১০ জন সামরিক বাহিনীর সদস্য। তবে এতে কোনো বেসামরিকের মৃত্যু হয়নি। খবর দ্য গার্ডিয়ানের। 

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল এসব তথ্য জানান।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সকালে মেক্সিকোর মাদক চক্রের প্রধান গুজম্যান লোপেজকে (৩২) আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী, এ সময় কয়েক ঘণ্টা ধরে অস্থিরতা ও অপরাধী দলের সদস্যদের সঙ্গে গোলাগুলি চলে। 

প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, গ্রেপ্তারের পর যে বাড়ি থেকে লোপেজকে আটক করা হয়েছে সেখান থেকে হেলিকপ্টার যোগে তাকে রাজধানী মেক্সিকো সিটিতে উড়িয়ে নেওয়া হয়, তারপর তাকে একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে রাখা হয়।

এই গ্রেপ্তারের জেরে প্রভাবশালী সিনালোয়া কার্টেল (মাদক অপরাধীদের চক্র) ব্যাপক তাণ্ডব শুরু করে। চক্রটির সদস্যরা যানবাহনে আগুন ধরিয়ে দেয়, রাস্তা অবরোধ করে এবং সিনালোয়ার প্রধান শহর কুলিয়াকানে ও এর আশপাশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই শুরু করে।

লোপেজের বাবা সিনালোয়া কার্টেলের সাবেক প্রধান ‘এল চাপো’ গুজম্যানকে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখানে বিচারের পর এখন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি।

কয়েক বছর ধরে লোপেজকেও তাদের হাতে তুলে দেওয়া জন্য বলছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২১ সালে ‘কেউ তথ্য দিয়ে’ গুজম্যান লোপেজকে গ্রেপ্তারে সহায়তা করলে ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল। 

প্রতিরক্ষামন্ত্রী সান্দোভাল জানিয়েছেন, সর্বসাধারণের নিরাপত্তার জন্য সিনালোয়াতে বর্ধিত নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা হবে এবং সেখানে অতিরিক্ত আরও এক হাজার সামরিক সদস্যকে পাঠানো হবে।  

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit