রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

ঢাবির বাঁধনের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন,ঢাকা বিশ্ববিদ্যালয় জোন”এর বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আজ ০৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের বিদায়ী সভাপতি মিনহাজ মাহমুদ হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর কমিটির আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. নাহিদুজ্জামান এবং সংগঠনের সাধারণ সম্পাদক গালিব আহমেদ শিশির বক্তব্য রাখেন। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যবস্থাপনার ঐতিহ্য ধরে রেখে বস্তুনিষ্ঠভাবে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করায় বাঁধন সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। মানবিক মূল্যবোধ ধারণ করে এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল থেকে রক্তদান কর্মসূচির মাধ্যমে মানব সেবার কার্যক্রম আরও বেগবান করার জন্য বাঁধনের নতুন কমিটির সদস্যদের প্রতি উপাচার্য আহ্বান জানান। উল্লেখ্য, বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের কার্যকরী পরিষদ-২০২৩ এর সভাপতি হয়েছেন মো. ইউসুফ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. তারেকুল ইসলাম। এই কার্যকরী পরিষদ আগামী ১বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit