মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

শীতে কেন ঠোঁট ফাটে

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৪০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতে ত্বক ফাটার সমস্যায় অনেকেই ভোগেন। এ ছাড়া পা ও ঠোঁট ফাটার কারণে অনেকে কষ্টও পোহান। ত্বকের ফাটা স্থান দিয়ে রক্ত পড়ার ঘটনাও ঘটে অনেকের ক্ষেত্রে। এজন্য ত্বকের যত্নে শীতে সবারই সজাগ থাকতে হবে। ফাটা ত্বক সৌন্দর্য নষ্ট করে। তবে শীতে কেন ফাটে ত্বক?

শীতের শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার প্রভাব শুধু শরীরের ওপরই পড়ে না, ঠোঁটের ওপরও পড়ে ভীষণভাবে। এতে এ সময় নারী-পুরুষ নির্বিশেষে সবারই ঠোঁট শুষ্ক থাকে এবং ঠোঁট ফাটতে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, শীতে আবহাওয়া শুষ্ক থাকে। অল্প আর্দ্রতা, খুব সূর্যের আলো ও ঠান্ডা বাতাস এর কারণ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরেও কিছু পরিবর্তন আসে। যেমন-শীতে অতিরিক্ত ধুলোবালুর কারণে শরীরে রুক্ষতা তৈরি হয়। ত্বকে অতিরিক্ত ময়লা জমে। ত্বক খসখসে হয়ে যায়। শীতের শুষ্ক আবহাওয়াই ত্বক ফাটার অন্যতম কারণ। বিজ্ঞানীদের মতে, শীতে সূর্য হেলানোভাবে কিরণ দিলেও তা সরাসরি বায়ুমন্ডলকে উত্তপ্ত করে। শীতকালে বায়ুতে তেমন জলীয় বাষ্প থাকে না। ফলে শুষ্ক বায়ুতে চারপাশ থেকে পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এ কারণে শীতকাল এলেই পুকুর, জলাশয় বা নদীর পানি কমতে দেখা যায়। বায়ুর মধ্যে জলীয় বাষ্পের ভারসাম্য রক্ষায় চারদিক থেকে পানির দরকার হয়। বিজ্ঞানীরা আরও বলেন, মানবদেহে ত্বকের কোষে যে পানি আছে, তা কোষের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। ফলে শরীর শুষ্ক, রুক্ষ, টানটান হয়ে যায়। এক সময় ত্বক রুক্ষ হয়ে ফেটে যায়। শীতে ত্বক সব সময় শুষ্ক থাকে। যার প্রমাণ শরীরের কোনো অংশে হালকা আঁচড় দিলে ত্বকের পাতলা চামড়া উঠতে থাকে। পায়ের ক্ষেত্রে টানটান ত্বকে যখন হাঁটা হয়, তখন শরীরের সব ভার পায়ের তলার পেছনের দিকে চাপ পড়ে ও পায়ের তলার চারদিকের ভারসাম্য রক্ষার জন্য ফাটতে থাকে।

তথ্যসূত্র : বিউটি কেয়ার

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৩/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit