মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

লক্ষ্মীপুরে ইয়াবা নিয়ে ইউপি মেম্বার ও গ্রাম পুলিশসহ গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২১৬ Time View

ডেসক্ নিউজ : লক্ষ্মীপুরে ২ কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকা মূল্যের ৮৫ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ও গ্রাম পুলিশসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গেফতারকৃত মনির হোসেন চররমনী মোহন ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক। এছাড়া ইব্রাহিম একই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ও আমির হোসেন ওই ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী গ্রাম থেকে ইয়াবাসহ ইউপি সদস্য মনির হোসেন, গ্রাম পুলিশ সদস্য মো. ইব্রাহিম ও যুবলীগ নেতা আমির হোসেনকে আটক করা হয়। এসময়  তাদের কাছ থেকে ৪৩৬টি এয়ার টাইট প্যাকেট ভর্তি ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ৩জনসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪জনের নামে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit