রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে উপজেলা বিএনপি। সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

কুষ্টিয়ায় মুলকাটা পিয়াঁজের বাম্পার ফলনে চাষীদের মুখে হাসি ফিরেছে

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় এবছর আগামজাতের মুলকাটা পিয়াঁজের বাম্পার ফলন হয়েছে। পিয়াজের বীজের দাম কম হওয়ায় পিঁয়াজ চাষে চাষীদের উৎপাদন খরচ কমেছে। ফলে মনের আনন্দে মুখভরা হাসি নিয়ে চাষীরা ক্ষেত থেকে মুলকাটা পিঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। পিঁয়াজের বর্তমান বাজার দরেও লাভ হওয়ায় তারা খুশি বলে জানিয়েছেন।কুষ্টিয়ায় চলতি মৌসুমে ৩ হাজার ২৮৫ হেক্টর জমিতে মুলকাটা পিঁয়াজ চাষ হয়েছে। এরমধ্যে সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরেই চাষ হয়েছে ২ হাজার ৫০০ হেক্টরে জমিতে। এবছরও বীজ বা চারার দাম কম হওয়ায় প্রতি বিঘা জমিতে পিঁয়াজ চাষে চাষীদের খরচ হয়েছে ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। আবহাওয়া অনুকুলে থাকায় প্রতি বিঘা জমিতে পিঁয়াজের ফলন হচ্ছে ৭০ মন থেকে ৮০ মন পর্যন্ত। যা থেকে বিঘাপ্রতি চাষীদের লাভ হচ্ছে ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা। তবে বিদেশ থেকে পিঁয়াজ আমদানী না করার দাবী চাষীদের।

দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর এলাকার সফল কৃষক ও পিয়াজ চাষী নাসির উদ্দিন জানান, বিগত কয়েক বছর পিঁয়াজ চাষ করে আমাদের মত চাষীদের লাভের পরিবর্তে লোকসান গুনতে হয়েছে। তবে এবছর পিঁয়াজের বীজের দাম কম হওয়ায় উৎপাদন খরচ কম হয়েছে। বিঘা প্রতি ফলনও ভাল হচ্ছে। প্রতি বিঘা জমিতে ৭০ মন থেকে ৭৫ মন আবার কারো আরো বেশী ফলন হচ্ছে। লাভও হচ্ছে ভাল।পার্শ্ববতী স্বরুপপুর গ্রামের পিঁয়াজ চাষী নিজাম উদ্দিন জানান, প্রথমে যারা মাঠ থেকে পিঁয়াজ তুলে বিক্রয় করেছে তাদের বেশী লাভ হয়েছে। এখন তুলনামূলক কম লাভ হচ্ছে। তবে বিদেশ থেকে পিঁয়াজ আমদানি না করার দাবী জানান তিনি।

চাষীদের কাছ থেকে পিঁয়াজ ক্রয় করে পাইকার ব্যবসায়ীরাও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে তারাও লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন আড়তদার বুলবুল আহমেদ সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা।পিঁয়াজ চাষে চাষীদের বীজ, সার সহ প্রয়োজীয় প্রনোদনা প্রদান এবং প্রযুক্তির ব্যবহার ও পরামর্শ দেওয়ায় পিঁয়াজের ফলন ভাল হয়েছে। উৎপাদন খরচ কম হওয়ায় চাষীরা পিঁয়াজ চাষে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম। চাষীদের উৎপাদিত পিঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত হলে তারা পিঁয়াজ চাষে আগ্রহী হবে। ফলে কমবে পিঁয়াজ আমদানী নির্ভরতা। সংশ্লিষ্টরা এমনটাই মনে করেন ।

কিউএনবি/অনিমা /০৪.০১.২০২৩/দুপুর ২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit