বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রানীশংকৈলে প্রবাসীর বাড়িতে চুরি 

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৯ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের শামসুলের ছেলে জুয়েলের বাড়িতে। জুয়েল সৌদি প্রবাসী,তার বাসায় স্ত্রী সন্তান ও তার মা থাকেন ।

স্ত্রী দেলোয়ারা গর্ভবতী হওয়ার কারণে গত ১ জানুয়ারি ঠাকুরগাঁও সদর হাসপাতালে সিজারিয়ান করার কারনে ভর্তি হয় । তার সাথে সেখানে রাত্রি যাপন করেন তার শাশুড়ি জাহানারা বেগম। এদিকে বাড়িতে কেউ না থাকায় চুরির সুযোগ নেয় চোরেরা ।

জুয়েলের মা জাহানারা বলেন,বাড়ীর ওয়াল টপকে ঘরের দরজা ফাটিয়ে নগদ ১ লক্ষ টাকা ৪ ভরি স্বর্ণালঙ্কার ,৫ টি বৈদেশিক কম্বল( শীতবস্ত্র) একটি পানির মোটর পাম্প চুরি করে নিয়ে যায় । পরদিন ২ জানুয়ারি সকালে জুয়েলের মা বাসায় এসে এসব দৃশ্য দেখে এলাকাবাসীকে জানান কে বা কাহারা তাদের বাড়িতে চুরি করে এসব জিনিস নিয়ে যায়।

পরে জুয়েলের বাবা শামসুল হক রানীশংকৈল থানায় চুরির একটি অভিযোগে দায়ের করেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । কাউকে সন্দেহ হলে থানায় সংবাদ দিতে বলেন থানা পুলিশ। এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন ‘অজ্ঞাতনামা একটা অভিযোগ পেয়েছি এব্যাপারে আমাদের তদন্ত চলছে । 

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit