রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে উপজেলা বিএনপি। সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নরমাল ডেলিভারির আস্থার জায়গা

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৯৫ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী নারীদের নরমাল ডেলিভারির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অপ্রয়োজনে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানে নিরুৎসাহিত করছেন চিকিৎসকরা। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে কাউন্সিলিং করা হচ্ছে নারীদের।আধুনিক এ যুগে জীবনমান উন্নত হওয়ার সাথে সাথে চিকিৎসা ব্যবস্থারও উন্নতি হয়েছে অনেকগুণ। এক সময় প্রসবকালে ব্যথার অনাকাক্সিক্ষত ভয়, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর মুনাফার লোভ এবং মা ও তার পরিবারের অসচেতনতার কারণেই সিজারিয়ান অপারেশনে আগ্রহ বাড়ে নারীদের। কমতে থাকে নরমাল ডেলিভারি।

তবে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যতিক্রম ঘটেছে। গত বছরের অক্টোবরে ৩৮ নভেম্বরে ৪৯ ও ডিসেম্বরে নরমাল ডেলিভারি হয়েছে ৪২জনের।উপজেলার তাঁতীপাড়া গ্রামের মেহেদী হাসান সবুজের স্ত্রী মোসাঃ সোনীয়া জানান, তাঁর ১ম বাচ্চা নরমাল ডেলিভারি হওয়ায় খুব খুশি হয়েছেন। তিনি বলেন, সিজার করলে টাকাও বেশী খরচ হতো আমার ও বাচ্চার কষ্ট হতো।মুশরীভূজা গ্রামের মোঃ টিপু সুলতানের স্ত্রী মোসাঃ বাকেরা বেগম জানান, আমার প্রথম বাচ্চা সিজার না করে নরমাল ডেলিভারি হওয়ায় আমরা খুব আনন্দিত।ময়ামারী গ্রামের মোঃজাহিদুলের স্ত্রী মোসাঃ রোজিনার প্রথম বাচ্চা সিজার না করেই নরমাল ডেলিভারি হওয়ায় খুব খুশি হয়েছি। তিনি ভোলাহাট হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুব হাসান জানান, সিজারিয়ানের একজন মা ও শিশুর কি ধরনের ক্ষতি হয় তা তাঁরা জানেনা। আমরা তাঁদের জানোর জন্য কাউন্সিলিং করছি। এতে করে গত তিন মাসে ১’শ ২৯ মায়ের নরমাল ডেলিভারি করেছি। তিনি আরো বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসক ও ৫জন মিড ওয়াইফ সার্বক্ষণিক নিয়োজিত আছেন। প্রসব ব্যাথা আসলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আসার অনুরোধ করেছেন।

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit