রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে উপজেলা বিএনপি। সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

নরসিংদীর আমদিয়ায় শশুড়বাড়ী থেকে গৃহবধূর লাশ উদ্ধার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৫৮ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের বৈলাইন গ্রামে শশুড়বাড়ী থেকে সাবিনা (৩২) তিন সন্তানের জননী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাবিনা পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর এলাকার নুরুজ্জামান মৃধার মেয়ে এবং আমদিয়া ইউনিয়নের বৈলাইন গ্রামের মুসলিম এর ছেলে মাজহারুল হক হিমেল এর স্ত্রী। নিহতের শাশুড়ী ও স্থানীয়রা জানায়, আজ (৩ জানুয়ারি) মঙ্গলবার ফজরের নামাজে যায় নিহতের স্বামী সিএনজি চালক  হিমেল নামাজ শেষে বাড়ি ফিরে এসে রুমের দরজা-জানালা বন্ধ দেখে সাবিনাকে ডেকে কোনো সাড়া না পাওয়ায় জানালা খুলে সাবিনাকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে নিহতের স্বামী হিমেল গলায় ফাঁস দেওয়া ওড়না জানালা দিয়ে কেটে দিলে সাবিনার নিথরদেহ মাটিতে পড়ে যায় পরে বেলা ১১ টার দিকে থানা পুলিশ এসে রুমের দরজার লক ভেঙে লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূ সাবিনার বোন আকলিমা জানায়, সাবিনাকে রেখে তার স্বামী হিমেল আরো একটি বিয়ে করেন তারপর থেকেই শুরু হয় পারিবারিক কলহ। সাংসারিক টানাপোড়ায় সাবিনা প্রবাসে চলে যান সেখানে দুই বছর থেকে দূর্ঘটনায় পড়ে চলে আসেন দেশে এসে স্বামী হিমেলকে সিএনজি কিনে দেন সাবিনা।

কিন্তু সাবিনার স্বামী হিমেল দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ রাখা এবং সিএনজি বিক্রি করে দেওয়ায়  বেশকিছু দিন যাবত সাবিনা ও তার স্বামী হিমেলের মধ্যে ঝগড়াঝাটি চলে আসছিল। নিহতের বোন আকলিমা আরো জানায়, সাবিনা তাকে ফোনে জানায় তার স্বামী হিমেল সাবিনাকে শারিরীক ভাবে মারধর করছে সে আর বাঁচতে চায় না। মাধবদী থানার এসআই তানভীর আহমেদ জানায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit