রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দিত  শিক্ষার্থীরা  ।   

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৩৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বঙ্গবন্ধু দর্শন প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে  এক যোগে  বই উৎসব উদযাপিত হয়েছে  বছরের প্রথম দিনে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার  ইচাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।নতুন বই পেয়ে  প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছে। 

রোববার (১জানুয়ারী ২০২৩ইং)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার  ইচাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি  হিরন জয় ত্রিপুরা । মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের   যুগ্ম সাধারণ সম্পাদক  সুদুঅং মারমা,ইচাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:ফয়েজ আহমেদ,ইচাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা  কমিটির সভাপতি ওমাটিরাঙ্গা সদর ইউপি সদস্য  সুমন ত্রিপুরা,  উপজেলা আওয়ামীলীগের  সদস্য প্রীতিময় ত্রিপুরা,  উপজেলা আওয়ামী – যুবলীগের দপ্তর সম্পাদক মো: জাফর, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন  উপস্থিত ছিলেন।
বই বিতরণ উৎসব উদ্বোধনকালে ইচাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেনীকক্ষে  আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে ইচাছড়া  সরকারি প্রাথমিক  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা সদর ইউপি সদস্য সুমন ত্রিপুরা,র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি  হিরন জয় ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে পার্বত্যাঞ্চলের শিক্ষাব্যবস্থা ব্যাপক পরির্বতন এসেছে জানিয়ে তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এটা সরকারের একটি বড় উদ্যোগ। বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়াকে সরকারের বড় সাফল্য। বছরের প্রথম দিনে বই পেয়ে  সন্তানরা যেন  যথাসময়ে স্কুলে যায় সেদিকে অভিবাবকদের নজর দেওয়ার আহবান জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit