রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

মার্চে ঢাবি’র রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সিদ্ধান্তকারী ফোরাম সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫জন প্রতিনিধি নির্বাচন আগামী ১৮ মার্চ ঢাকার কেন্দ্রসমূহে এবং আগামী ৪ মার্চ ও ১১ মার্চ ঢাকার বাইরের কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার কেন্দ্রসমূহে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ঢাকার বাইরের কেন্দ্রসমূহে সকাল ১০টা থেকে অপরাহ্ন ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এতে আরও জানানো হয়, আগামী পহেলা জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৪ জানুয়ারি। নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ২ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (https://reggrad.du.ac.bd) ওয়েব সাইট থেকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের বিস্তারিত তথ্য জানা যাবে এবং আগামী ২ ফেব্রুযারি থেকে নির্বাচনের আগ পর্যন্ত ভোটার কার্ড ডাউনলোড করা যাবে। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit