বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

দৌলতপুরে পদ্মা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২১৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার পদ্মা নদী থেকে রিফাত (৯) ও মুরসালিন (৭) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরা গোলাবাড়ি এলাকার রিপন আলী ও মজিবুর রহমানের ছেলে।

এলকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে দুই শিশু নিখোঁজ হয়। দিনভর বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে না পেয়ে রাত ১১টার দিকে পদ্মা নদীতে তাদের মরদেহ ভাষতে দেখে। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে। ডিঙ্গি নৌকায় চড়ে তারা পদ্মা নদীতে খেলতে গিয়ে ডুবে নিখোঁজ হয় বলে এলাকাবাসীর ধারণা।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর পদ্মা নদী থেকে গোলাবাড়ি এলাকার দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা বলে তিনি উল্লেখ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit