বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শৈত্য প্রবাহে ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শৈত্য প্রবাহে ভারতের বিভিন্ন রাজ্যে হাড় কাঁপানো শীত বিরাজ করছে। এতে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন এই সতর্কতা থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

ভারতের আবহাওয়া অফিস আরও জানিয়েছে, তীব্র শৈত্যপ্রবাহ চলবে দিল্লী, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানায়। ২ দিন এ পরিস্থিতি জারি থাকবে হিমাচল প্রদেশেও। ঘন কুয়াশা আর মেঘলা আকাশ দেখা যাবে আরও কয়েক দিন। কনকনে ঠাণ্ডার জন্য বিহার, উত্তরপ্রদেশে শীতকালীন ছুটি শুরু হয়েছে। 

এদিকে, কুয়াশার কারণে দিল্লীতে বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কুয়াশার কারণে ৫০ মিটার দূরত্বের কিছু দেখতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা। তবে কলকাতায় কমেছে শীতের প্রকোপ। 

সূত্র : জি নিউজ ও হিন্দুস্তান টাইমস।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit