সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

রাশিয়ার ওয়াগনার গ্রুপের কাছে অস্ত্র বেচেছে উ. কোরিয়া: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা চালানোর জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র ও রকেট কিনেছে রাশিয়ার ভাড়াটে সৈন্যদল ওয়াগনার গ্রুপ। কিম জং উনের দেশের বিরুদ্ধে নতুন এ অভিযোগ করেছে ওয়াশিংটন।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, রাশিয়ার ভাড়াটে সৈন্যদের কাছে এভাবে অস্ত্র বিক্রি করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন।  

ভাড়াটে সৈন্যদল ওয়াগনারের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।

যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া ও ওয়াগনার।

মার্কিন প্রশাসন বলেছে, রুশ ভাড়াটে সৈন্যদল ওয়াগনারের ১ থেকে ২০ হাজারের কাছাকাছি সেনা মোতায়েন করা হয়েছে ইউক্রেনে। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান জোরালো করতে বিশ্বব্যাপী অস্ত্র সরবরাহকারীদের খোঁজ রাখছে ওয়াগনার। উত্তর কোরিয়া প্রাথমিকভাবে ওয়াগনার গ্রুপকে অস্ত্র সরবরাহ করেছে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। সেজন্য অর্থও পেয়েছে।

তিনি আরো বলেছেন, প্রতি মাসে ইউক্রেনে ১০ কোটিরও বেশি ডলার ব্যয় করছে ওয়াগনার গ্রুপ। এখন ক্ষমতাসীন রুশ সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এই ওয়াগনার গ্রুপ ।

সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit