সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করল কিশোরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৪২ Time View
নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর সুবর্ণচরে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফাতেমা আক্তার সুমি (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২২ ডিসম্বের) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত সুমি একই এলাকার শাহ জলের মেয়ে এবং স্থানীয় দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। নিহতের দুলা ভাই মো.আরিফ হোসেন জানান, সুমি স্থানীয় একটি দাখিল মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা দেয়। বৃহস্পতিবার ফল প্রকাশের পর সে পাস না করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বিকেল সাড়ে ৪টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। তাৎক্ষণিক বাড়িতে একজন পল্লী চিকিৎসক নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের পরিবারে দাবি ওই শিক্ষার্থী ফেল করায় আত্মহত্যা করেছে।  তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit