রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

রাশিয়ার বিমানবাহী রণতরিতে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিমানবাহী একটি রণতরীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমে বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, অ্যাডমিরাল কুজনেতসভ নামের ফ্ল্যাগশিপ রণতরীতে আগুন লাগে। এটি বারেন্ট সাগরের মারমানস্ক বন্দর নগরীর জভিয়োজডচকা শিপইয়ার্ডে নোঙর করা ছিল।

বৃহস্পতিবার সকালে জরুরি সেবার পক্ষ থেকে রুশ বার্তা সংস্থা তাসকে জানানো হয়েছে, রণতরী থেকে ২০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। কেউ হতাহত হয়নি। নৌযানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইউনাইটেড শিপবিল্ডিং করপোরেশনের প্রধান আলেক্সেই রাখমানভ বলেছেন, মেরামত কাজের সময় আগুন লাগে। ২০১৮ সাল থেকে মেরামতের জন্য শুকনো স্থানে নোঙর করা অবস্থায় রয়েছে অ্যাডমিরাল কুজনেতসভ।  

৪৩ হাজার টনের ১ হাজার ফুট দীর্ঘ যুদ্ধজাহাজে ১ হাজার ৩০ ক্রু অবস্থান করতে পারে। এতে রয়েছে জাহাজবিধ্বংসী ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ২০২৪ সালের প্রথমার্ধে জাহাজটি সমুদ্র চলাচলের জন্য প্রস্তুত হওয়ার কথা। সূত্র: এবিসি নিউজ

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit