রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

লিটন এবার সিরাজের পিঠ চাপড়ে দিলেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে লিটন কুমার দাস এবং মোহাম্মদ সিরাজের মাঝে রেষারেষি চলছে। ওই ম্যাচে লিটনকে আউট করতে তাকে স্লেজিং করেছিলেন ভারতীয় পেসার। তার সেই কৌশল সফল হয়েছিল। কম রানে আউট হয়ে গিয়েছিলেন লিটন। আজ মিরপুরেও দেখা গেল সিরাজ-লিটনের যুগলবন্দি।  

আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মিরপুর টেস্ট। প্রথম দিনেই ২২৭ রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। শেষবেলায় ভারতও নিজেদের প্রথম ইনিংস শুরু করেছে। এই ম্যাচেই সিরাজের বলে বাউন্ডারি মারেন লিটন। এরপর সবাইকে অবাক করে তিনি সিরাজের পিঠ চাপড়ে দেন! দেখে মনে হচ্ছিল সিরাজকে যেন ‘সান্ত্বনা’ দিচ্ছেন বাংলাদেশের তারকা ব্যাটার।

অবশ্য সেই সময় সিরাজ কোনো প্রতিক্রিয়া দেখাননি। বাউন্ডারি মেরে আবার তার পিঠ চাপড়ে দেওয়া তিনি কিভাবে নিয়েছেন সেটাও জানা যায়নি। সিরাজের পরের বলটিতে ছক্কা মারেন লিটন। ভারতীয় পেসারকে হতাশ করা লিটন পরে নিজেই হতাশ করেছেন দলকে। আউট হয়েছেন ২৬ বলে ২ চার ১ ছক্কায় ২৫ রান করে। তার উইকেটটি নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit