সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

চীনের হাসপাতালগুলো মনে হয় রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে: ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের নতুন ঢেউয়ের উদ্বেগের মধ্যে চীনের হাসপাতালগুলো মনে হয় রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে- এমনটি বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচওর কর্মকর্তা ডা. মাইকেল রায়ান বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো (আইসিইউ) ব্যস্ত হয়ে পড়েছে।

২০২০ সাল থেকেই করোনার বিরুদ্ধে চীনের শক্ত অবস্থান ছিল। এর অংশ হিসেবে দেশটিতে শূন্য কোভিড নীতি বজায় ছিল। কিন্তু সম্প্রতি এই শক্ত অবস্থানের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক আন্দোলন হয়। এতে করে সরকার শক্ত অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়।  
 
এরপর থেকেই শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। সংক্রমণ বাড়ার পর থেকে বৃদ্ধদের উচ্চ মৃত্যুহারের শঙ্কা তৈরি হয়।সংক্রমণের এই পরিস্থিতিতে সরকারি হিসাব বলছে, মঙ্গলবার মাত্র পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার মারা যান দুজন। ডব্লিউএইচওর জরুরি ব্যবস্থার প্রধান ডা. রায়ান ভাইরাসটির সাম্প্রতিক বিস্তারের বিষয়ে আরও তথ্য দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।  
 
তিনি বলেন, প্রতিবেদনে দেখানো হচ্ছে আইসিইউইয়ে রোগীর সংখ্যা কম। তবে বলা হচ্ছে আইসিইউ পূর্ণ হয়ে যাচ্ছে।
 
তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে আমরা বলে আসছি, শুধুমাত্র জনস্বাস্থ্য ও সামাজিক পদক্ষেপের মাধ্যমে এই উচ্চ সংক্রামক ভাইরাসটিকে পুরোপুরি থামানো বেশ কঠিন। জেনেভায় সাপ্তাহিক এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, চীনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন।  

রোগের তীব্রতা, হাসপাতালে ভর্তি এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রয়োজনীয় উপাদানের সুনির্দিষ্ট তথ্য দিতে দেশটির প্রতি আহ্বান জানান তিনি। ডা. রায়ান বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বের হওয়ার কৌশল হলো টিকাদান।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit