বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

উন্নত জীবনযাত্রার জন্য পরিকল্পিত নগরায়ন আবশ্যক: তাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে আয়োজিত আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আবাসন এক ধরনের হিউম্যান রাইটস (মানবাধিকার)। একই সঙ্গে শপিংমল, স্কুল, হাসপাতাল, মসজিদ ও রাস্তা সবই দরকার। আবাসিক এলাকার কাছাকাছি সব কিছু থাকলে যান বাহনের ব্যবহার কমবে। আমাদের পরিবেশ দূষণের ব্যাপারে সচেতন হতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, আবাসন খাতসহ সব খাতের সমন্বয়ে আমাদের উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পের সুবিধা জনসাধারণ পেতে শুরু করেছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।

মন্ত্রী আরও বলেন, ড্যাপের (ডিটেইলড এরিয়া প্ল্যান) মাধ্যমে আবাসন খাতকে সহায়তা করার ব্যবস্থা করতে হবে। ড্যাপ প্রণয়ন করা হয়েছে ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য। বাসযোগ্য ও নান্দনিক ঢাকা তৈরির জন্য ড্যাপ বাস্তবায়ন জরুরি।


অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগির শামসুল আল আমীন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজউকের চেয়ারম্যানসহ আবাসন খাতের নেতারা উপস্থিত ছিলেন।

‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে এই রিহ্যাব মেলা অনুষ্ঠিত হচ্ছে। ২০০১ সালে প্রথমবারের মতো ঢাকায় রিহ্যাব হাউজিং মেলা শুরু হয়। এবারের মেলায় ১৮০টি স্টল রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit