বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ইনসানিয়া আই.সি.ইউ এ্যাম্বুলেন্স এর উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, স্বাস্থ্যখাতে বর্তমান সরকার যথেষ্ট বরাদ্দ দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকার দেশের জনগণকে সুস্থ রাখতে যা যা করা দরকার সব করছেন।তিনি বলেন, সরকারের পাশাপাশি সিলেট অঞ্চলে ধনাঢ্য ও প্রবাসীরা বিভিন্নভাবে স্বাস্থ্য সেবায় নিয়োজিত হচ্ছে। এই লক্ষ্যেই ‘ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স গ্রুপ’র আত্মপ্রকাশ। যারা এ মহৎ কাজটি করেছেন তারা প্রশংসার দাবিদার। আমাদেরও প্রত্যাশ্যা-‘ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স গ্রুপ’ যেন তুলনামূলক কম টাকায় সেবা দিয়ে যেতে পারে।

সিলেট নির্ভানা ইন হোটেলে ইনসানিয়া আই.সি.ইউ এ্যাম্বুলেন্স সিলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।‘ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স গ্রুপ’র এমডি আব্দুন নুর মোহনের সভাপতিত্বে ও ক্যাপিটাল ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারের এমডি আশরাফ আহমদ এবং শুভ্র রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্কভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অ্যানেস্থিসিয়লজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সব্যসাচী রায়, পার্কভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহিন),

পার্কভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অ্যানেস্থিসিয়লজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. জাহিদ হোসাইন, শাহজালাল মানসিক স্বাস্থ্য ও গবেষণা কেন্দ্রের কনসালটেন্ট ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, যুক্তরাজ্যস্থ নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশনের ট্রাস্টি এম. এ রউফ, ডা. নিজাম উদ্দিন, সিলেট জজ কোর্টের আইনজীবী আলিম উদ্দিন ফরহাদ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাইয়ুম, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাইদুর রহমান মনি।

‘ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স গ্রুপ’ কর্তৃপক্ষ জানান- সিলেট থেকে ঢাকা বা অন্যান্য স্থানে মুমূর্ষু রোগীদের নিয়ে যেতে আইসিইউ অ্যাম্বুলেন্সের সংকট পড়ে। এছাড়াও অধিক ভাড়া দাবি করে বসে বিভিন্ন আইসিইউ অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠান। এসব বিষয় বিবেচনা করে মানবতার সেবার লক্ষ্যে তুলনামূলক কম মূল্যে আইসিইউ অ্যাম্বুলেন্স সেবা শুরু করেছে ‘ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স’ গ্রুপ। আশা করি- সিলেটে খুব দ্রুত ‘ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স’ মানুষের কাছে সমাদৃত হবে।

কিউএনবি/অনিমা/২১.১২.২০২২/বিকাল ৪.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit