বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধককে হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সংবর্ধনা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাস এর বদলী জনিত বিদায়ী সংবার্ধনা প্রদান করেছেন হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সিলেটের নেতৃবৃন্দ।নগরীর উপশহরস্থ বিভাগীয় সমবায় কার্যালয়ে সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমবায় অফিসার চন্দন দত্ত, সিলেট সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট টাউন কো-অপারেটিভ সোসাইটি সিলেট সদরের সম্পাদক এডভোকেট মইন উদ্দিন, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক, সভাপতি আহমদ আফজল সিরাজ পাবেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, কোষাধ্যক্ষ শরিফ আহমদ, সদস্য মোঃ শামীম খান, অফিস সহকারী প্রনয় বিশ্বাস প্রমুখ।

এ সময় হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ বিদায়ী সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাসকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।সংবর্ধনার জবাবে যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাস বলেন, কর্মরত থাকাকালীন সময়ে সিলেটের মানুষের ভালবাসা পেয়েছি। সেই ভালবাসা আমি কখনো ভুলবো না। বিশেষ করে সমবায় সমিতির নেতৃবৃন্দের আন্তরিকতায় আমি মুগ্ধ। যেখানেই থাকি আমি তাদের ও সিলেটবাসীকে ভুলব না। তিনি সংবর্ধনা প্রদান করায় হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। 

কিউএনবি/অনিমা/২১.১২.২০২২/বিকাল ৩.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit