বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

সেনবাগে বিএনপি নেতা কারাগারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগের ভাইভাই ব্রিকফিল্ড (ইটভাটা) ইউনিট দুইয়ের মালিকানা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় মো.আবু তাহের কোম্পানী (৬৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার আবু তাহের কোম্পানী সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মৃত সফি উল্লাহ ছেলে ও বীজবাগ  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ।
ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, ইটভাটার মালিকানা ও লেনদেন নিয়ে ভাই ভাই ব্রিকফিল্ডের মালিক আবু তাহের কোম্পানীর সঙ্গে অপর শেয়ার পার্টনার জাহাঙ্গীর আলম সঙ্গে বিরোধ দেখা দেয়। এরপর গত ৭ ডিসেস্বর জাহাঙ্গীর ইটভাটার ওপর ১৪৪ ধ্রাা জারির জন্য আদালতে আবেদন করে। পরবর্তীতে ৮ডিসেম্বর আদালত বিষয়টি তদন্তপূর্ব ব্যবস্থা গ্রহনের জন্য সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেন। পরবর্তীতে আবু তাহের কোম্পানী শেয়ার পার্টনার ২৫% জাহাঙ্গীরকে টাকা দেওয়ার কথা বলে ১৪ ডিসেম্বর ব্রিকফিল্ডে ডেকে নিয়ে তাকে মারধর করে আহত করে এবং অলিখিত স্টাম্পে স্বাক্ষর আদায় করে। এঘটনায় জাহাঙ্গীর আলম সেনবাগ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ শনিবার দিবাগত রাতে আবু তাহের কোম্পানীকে তার বালিয়াকান্দি গ্রামস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গত রোববার দুপুরে আবু তাহের কোম্পানীকে নোয়াখালী বিচারিক আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।  

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit