বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফুটপাত দখল করে চাঁদা আদায়ের অভিযোগ জুলাই শহিদদের আত্মদান জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা 

বিশ্বকাপের ট্রফি উন্মোচনে গিয়ে প্রশংসার সঙ্গে কটাক্ষেরও শিকার দীপিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালেও বিতর্ক পিছু ছাড়ল না দীপিকা পাড়ুকোনের। এবারও পোশাক নিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী। ‘পাঠান’ সিনেমার প্রসঙ্গ টেনেও করা হলো বিদ্রুপ।

রবিবার বিশ্বকাপ ফাইনালের প্রি-ম্যাচ কভারেজে ‘পাঠান’ ছবির প্রচার করেন শাহরুখ খান। আর দীপিকাকে দেখা যায় কাতারের লুসেইল স্টেডিয়ামে। স্প্যানিশ ফুটবলের তারকা ইকের ক্যাসিয়াসের হাত ধরে মাঠে প্রবেশ করেন দীপিকা। সঙ্গে ছিল মহামূল্যবান বিশ্বকাপ। দীপিকা ও ক্যাসিয়াসই তা বাক্স থেকে বের করেন।

সাদা-কালো পোশাকের সঙ্গে ব্রাউন জ্যাকেট পরে বিশ্বকাপের উদ্বোধনে গিয়েছিলেন দীপিকা। সেই ছবির সঙ্গে ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গানের দৃশ্যজুড়ে প্রশ্ন করা হয়েছে, “কেন দীপিকা পাড়ুকোন এখানে সর্বাঙ্গ ঢাকা পোশাক পরেছেন? কাতার বলেই কি ছোট পোশাক আর গলার নিচের অংশ দেখা যাচ্ছে না?”

দীপিকার এই পোশাকের সঙ্গে ব্যাগের তুলনা করেছেন অনেকে। কেউ কেউ আবার জনপ্রিয় ব্যাগের সংস্থার নাম প্রশ্ন করেছেন, এ কেমন পোশাক বলিউড অভিনেত্রীকে পরতে দিয়েছেন তারা?

নিন্দার পাশাপাশি প্রশংসাও পেয়েছেন দীপিকা। কিন্তু তা নিয়েও আবার পালটা কটাক্ষ করা হয়েছে।  

‘বেশরম রং’ সিনেমায় দীপিকার পোশাক নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তাকে একহাত নিয়ে রোহিনী সিং লেখেন, ‘এ বিশ্ব ভারতবর্ষকে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের মাধ্যমে চেনে। নরোত্তম মিশ্রর নামে নয়।’

রোহিনীর এই মন্তব্য ‘শুধরে’ দিয়ে আবার একজন লিখেছেন, “গোটা দুনিয়া ভারতবর্ষকে ভারতবর্ষ হিসেবেই চেনে। এখানকার মানুষ, তাঁদের অবদান, সংস্কৃতির জোরে চেনে। আর বলিউড অভিনেতাদের কথা যদি বলতে হয় তাহলে বলি তাঁর ওই জায়গায় ভারতের প্রতিনিধি হয়েই রয়েছেন।”

সূত্র : সংবাদ প্রতিদিন

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit