বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩ : আহত-২

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২জন। শনিবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামের খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন (২০) ও আসলাম আলী (২৩) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহত সাব্বির হোসেন ও আসলাম আলীর বাড়ি খোকসা উপজেলার সোমসপুর গ্রামে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।অপরদিকে রবিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় স্যালো ইঞ্জিনচালিত নসিমন ও বালু বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নছিমন যাত্রী এনামুল হক নামে একজন পান ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন নছিমনের ২জন যাত্রী।

নিহত এনামুল হক ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার মৃত আজব মালিথার ছেলে।কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আসিফ ইকবাল জানান, দূর্ঘটনায় ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit