শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি

ফুলবাড়ী নিসচা শাখার পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে নিরাপদ সড়ক চাই (নিসচা’র) উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী ১৭ ডিসেম্বর সকাল ১১.৩০ মিনিটে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জেলা পরিষদ ডাক বাংলোয় এই কর্মসূচি পালন করা হয়। মহতি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা ফুলবাড়ী শাখার উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আজম মন্ডল রানা। নিসচা ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক মোঃ মানিক মন্ডল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। ফুলবাড়ী পৌর যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মানিক।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা ফুলবাড়ী শাখার দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহজাহান আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।মহতি অনুষ্ঠানটির আমন্ত্রণে ছিলেন নিসচা ফুলবাড়ী শাখার প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. সোলায়মান মন্ডল। সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদ।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit