রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কুকুরের আক্রমণে ১৭৫ ভেড়ার মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ Time View
নোয়াখালী প্রতিনিধি : বন্য কুকুরের আক্রমণে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীনের ১৭৫টি ভেড়ার মৃত্যু হয়েছে।  এতে আনুমানিক ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে পার্শ্ববতী ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আবুল্ল্যার চরে এ ঘটনা ঘটে।  এ ঘটনার পর থেকে কুকুরের ভয়ে ছাগল-ভেড়াসহ গবাদি পশু মাঠে ছাড়তে সাহস পাচ্ছেন না খামারিরা। 

ভুক্তভোগী খামারের মালিক নজরুল ইসলাম শাহীন চৌধুরী বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার পার্শ্ববতী সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আবুল্ল্যার চরে আমার নামে আমি একটি ভেড়ার খামার গড়ে তুলেছি। খামারে মোট ২৭৫টি ভেড়া ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে খামারের রাখাল সেলিম পাশের বাজারে নাস্তা করতে যায়। এ সুযোগে ৬টি বন্য কুকুর ভেড়ার খামারে হানা দেয়। ওই সময় ৬টি কুকুরের কামড়ে মোট ১৭৫টি ভেড়া মারা যায়। মারা যাওয়া ভেড়ার মধ্যে ১৫০টি ভেড়া গর্ভবতী ছিল। ভুক্তভোগী খামারের মালিক শাহীন সরকারের সহযোগিতা কামনা করেন।   

এ বিষয়ে জানতে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান জানান, ভুক্তভোগী খামারের মালিক এ বিষয়ে আমাকে অবহিত করেনি।  তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

 

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit