রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

বিশ্বকাপ ফাইনালের রেফারি সিজিমন মারসিনিয়াক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

ডেস্কনিউজঃ শেষ হওয়ার পথে কাতার বিশ্বকাপ। ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর ১৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। রোববার (১৮ ডিসেম্বর) ফ্রান্স বনাম আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোলিশ রেফারি সিজিমন মারসিনিয়াক। ফিফা শুক্রবার (১৬ ডিসেম্বর) তথ্য নিশ্চিত করেছে।

৪১ বছর বয়সী মারসিনিয়াক এর আগে কাতার বিশ্বকাপে এই দুই দলের ম্যাচ পরিচালনা করেছে। শেষ ষোলতে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ডেনমার্কের বিরুদ্ধে ফ্রান্সের ম্যাচে তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোববারের ফাইনালে মারসিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন স্বদেশী পাওয়েল সোকোলিনিস্কি ও টমাস লিস্টিকিউইজ। এই তিনজন অনুর্ধ্ব ১৮ বিশ্বচ্যাম্পিয়নশীপ ও ইউরো ২০১৬’এ একসাথে ম্যাচ পরিচালনা করেছেন।

এবারের বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে অনেক। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে রেফারির বিরুদ্ধে ফিফাতে নালিশ করেছে মরক্কো। অন্যদিকে আর্জেন্টিনা-নেদারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনালে ১৯টি হলুদ কার্ড দেখিয়ে বেশ সমালোচিত হয় স্প্যানিশ রেফারি মাতেউ লাহোজ।

সূত্র: বাসস

কিউএনবি/বিপুল/১৬.১২.২০২২/ সন্ধ্যা ৭.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit