শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে

কুষ্টিয়ায় শ্যালকের হাতে দুলাভাই খুন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় শহরের আড়ুয়াপাড়া এলাকায় শ্যালকের হাতে দুলাভাই সিরাজ মোল্লা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে শ্যালক আলমগীর হোসেন পলাতক রয়েছে।শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের আড়য়াপাড়া এলাকার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ মোল্লা উক্ত এলাকার কাশেম মোল্লার ছেলে। ঘাতক আলমগীর হোসেন সম্পর্কে আপন চাচাতো শ্যালক।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, সকালে আলমগীর হোসেনের বোন বাড়ী থেকে বাইরে গেলে ফিরে এসে দেখে তার স্বামী রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মসলা বাটার শিল দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হতে পারে। ধারণা করা হচ্ছে পারিবারিক শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিহতের শ্যালক আলমগীর পলাতক রয়েছে। তাকে আটকের জন্য চেষ্টা চলছে।

নিহতের স্ত্রী পারভিন অভিযোগ করেন, কয়েক মাস আগে আমার স্বামী, আমার চাচাতো ভাই আলমগীরের স্ত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে আমার স্বামীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit