বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২০৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার ভোর ৬টা ৪১মিনিটে সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা হয়। এরপর কুষ্টিয়া কালেক্টর চত্বরে শহীদ স্বৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম ও পুলিশ সুপার মো. খাইরুল আলম। এছাড়াও কুষ্টিয়া মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এছাড়াও জেলার দৌলতপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা। এরপর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী এবং খেলা-ধুলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়।

মহান বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম ও হয়দার আলী।সন্ধ্যায় দৌলতপুর শিল্পকলা একাডেমির আয়োজনে এবং দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit