মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

লক্ষ্মীপুরে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৪৮ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকাল ৬টা ৩০ মিনিটে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধারাসহ সর্বস্তরের মানুষ। 

পরে শহীদদের স্মরণে স্থানীয় গণকবরগুলোর সামনে দোয়া ও মোনাজাত শেষে জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রতিযোগিতা আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম। 

এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, লক্ষ্মীপুর প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও শ্রদ্ধা জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit