রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের ‌‘সফল’ পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী টুইটারে এ তথ্য জানিয়েছেন। উড়িষ্যার উপকূলে আবদুল কালাম দ্বীপ থেকে বৃহস্পতিবার ‘অগ্নি-৫’ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। খবর এনডিটিভির

টুইট বার্তায় প্রহ্লাদ জোশী বলেন, ‘এই ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষাব্যবস্থায় নতুন সক্ষমতা তৈরি ও জাতীয় নিরাপত্তাকে আরও জোরদার করবে। অগ্নি–৫ ক্ষেপণাস্ত্র ৫ হাজার ৪০০ কিলোমিটার বা এর চেয়েও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে’।

গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এ ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। তবে এটি রুটিন পরীক্ষার অংশ বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit