রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কঙ্গোর রাজধানীতে আকস্মিক বন্যা-ভূমিধস, ১২০ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর রাজধানী কিনশাসায় ভারি বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সরকারি নথিপত্রে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, কিনশাসা নগরীর অনেক এলাকার পুরোটাই কাদাযুক্ত পানিতে তলিয়ে গেছে। বিশাল বিশাল গর্ত তৈরি হয়ে ঘরবাড়ি ও সড়ক ভেঙে গুঁড়িয়ে গেছে।

কঙ্গোর প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, এন১ মহাসড়ক তিন থেকে চার দিন বন্ধ থাকতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তর জেনারেল ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্বাস্থ্যমন্ত্রী জিন-জ্যাক এমবুঙ্গানি এমবানদা জানিয়েছেন, তার মন্ত্রণালয়ের গণনায় ১৪১ জনের মৃত্যুর হিসাব পাওয়া গেছে। কিন্তু সংখ্যাটি অন্যান্য মন্ত্রণালয়ের তথ্যের সঙ্গে ক্রস-চেক করে দেখতে হবে।

স্থানীয় বাসিন্দা গ্যাব্রিয়েল এমবিকোলো বলেন, ১ নম্বর জাতীয় সড়কে বড় একটি গর্ত তৈরি হয়েছে। শুধু পথচারীরাই পার হতে পারবে। পানি কিভাবে রাস্তা কেটে ফেলল তা বুঝতে পারছি না আমরা।
সূত্র : রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit