শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৬৯ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ১২ ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১২ ডিসেম্বর(২০২২)  সোমবার সকাল ১১টায় ধানমণ্ডি বত্রিশে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বীর মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধঞ্জলি নিবেদন শেষে সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধ মঞ্চের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নেতৃবৃন্দকে শপথ নিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে হবে”। 

প্রতিষ্ঠাবার্ষিকীর আহবান, বিএনপি-জামাতের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান” এই শ্লোগানকে সামনে রেখে সমগ্র দেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। গৌরব, সংগ্রাম ও অগ্রযাত্রার ৪র্থ বছরে দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষিত চার মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা।

একাত্তরের পরাজিত অপশক্তিরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। ১৯৭৫ সালে জাতির পিতার হত্যাকারী স্বাধীনতা বিরোধী অপশক্তিরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এদেরকে অবশ্যই দমন করতে হবে। কারণ মুক্তিযুদ্ধ শেষ হয়েছে কিন্তু আদর্শিক যুদ্ধ এখনো চলছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাহাত্তরের সংবিধানে বাংলাদেশকে অবশ্যই ফিরে যেতে হবে। বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে এদেশে সকল রাজনৈতিক দলকে রাজনীতি করতে হবে। রাষ্ট্রকে এবিষয়ে যথাযথ আইন প্রণয়ন করতে হবে।” 

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ বাস্তবায়নের যুদ্ধে আমাদের পূর্বসূরীদের ন্যায় আমরাও জয়লাভ করবো ইনশাল্লাহ। বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে সকল রাজনেতিক দলকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধুকে জাতির পিতা অস্বীকারকারী রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করতে হবে। বঙ্গবন্ধুর বাংলায় এদের রাজনীতি করার কোন অধিকার নেই। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ খুব শীঘ্রই এই বিষয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।”

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit