বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে চার শতাধিক শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা প্রদান।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৯৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক স্থানীয় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ ও  বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর ২০২২ইং)  সকালের দিকে  মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ মাঠে, মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মঞ্জুরুল কবির পিএসসি ও জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন পিএসসি উপস্থিত থেকে জনসাধারণের মাঝে চার শতাধিক শীতার্তদের মাঝে  শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা প্রদান করা হয়।

মানবিক সহায়তার মধ্যে রয়েছে  ৪০০ টি কম্বল,৩টি সেলাই মেশিন, ০৪ টি সোলার, ০৫ বান টিন এবং নগদ ১,০০,০০০ টাকা ২৫০ বাঙ্গালী ও ১৬৬ জন হতদরিদ্র পাহাড়ীদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন।  মানবিক সহায়তা কার্যক্রম শেষে উপস্থিত জনসাধারন বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে এবং বিশেষত মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় জোন কমান্ডার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মঞ্জুরুল কবির পিএসসি।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit