রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

বিএনপির কেন্দ্রীয় অফিসে ড. মোশাররফ-আমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ Time View

ডেস্কনিউজঃ ছয় দিন পর বিএনপির কেন্দ্রীয় অফিস নয়া পল্টনে এসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ ও ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান।

সোমবার বেলা ১১টার দিকে তারা দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

এ সময় তারা অফিসে ঢুকে ভাঙচুর ও তছনছ হওয়া সব কক্ষ পরিদর্শন করেন।

এর আগে, রোববার দুপুর ১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ সালেহ এমরান প্রিন্সের নেতৃত্বে নেতাকর্মীরা প্রবেশ করেন। এ সময় প্রিন্সের সাথে বেশ কয়েকজন আইনজীবী ও দলের নেতাও কার্যালয়ে প্রবেশ করেন। এ কিছুক্ষণ আগে দুপুর থেকে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে।

তার আগে শনিবার রাত ১০টার পর কার্যালয়ের সামনে অবস্থান থেকে সরে আসে পুলিশ। এরপর সকাল থেকে খুলে দেয়া হয় কার্যালয়ের সামনের সড়কও।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বাধা-নিষেধ নেই। খুলে দেয়া হয়েছে নয়াপল্টনের সড়কও। এক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তাও করা হবে।

উল্লেখ্য, নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের গত ৬ ডিসেম্বর বিকেলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ দিনে থেকেই কার্যালয়ে অভিযান ও তালা দেয় পুলিশ। পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত এবং তিন শতাধিক নেতাকর্মীকে আটক হয়।

কিউএনবি/বিপুল/১২.১২.২০২২/দুপুর ১২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit