বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

দ. কোরিয়ার পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বরখাস্তের আহ্বান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে মর্মান্তিক দুর্ঘটনায় সরকারের প্রতিক্রিয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে দেশটির পার্লামেন্ট। রবিবার বিরোধী দল নিয়ন্ত্রিত বিধানসভা প্রস্তাবটি পাস করে। তবে প্রেসিডেন্ট ইউন সুক ইওল তার মন্ত্রীর পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট বরখাস্তের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ডেমোক্রেটিক পার্টি মন্ত্রীকে অভিশংসন করার হুমকি দিয়েছে বলে জানিয়েছে ইয়োনহাপ বার্তা সংস্থা।

ইতাওয়ানের ওই ঘটনায় দক্ষিণ কোরিয়ার পুলিশ তাদের প্রতিক্রিয়ার জন্য সমালোচিত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাহিনীটির তত্ত্বাবধান করে। ইতাওয়ানের সরু রাস্তা, বার এবং রেস্তোরাঁয় ভরা গলিসহ সিউলের একটি জনপ্রিয় নৈশপ্রমোদ জেলা। কভিড শুরু হওয়ার পর প্রথমবারের মতো বিধি-নিষেধ ছাড়া হ্যালোইন উদযাপনের জন্য মানুষ জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে দুর্ঘটনাটি ঘটেছিল। ২৯ অক্টোবর ওই দুর্ঘটনায় ১৫৬ জন নিহত এবং ১৫২ জন আহত হওয়ার ঘটনার পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিন পদত্যাগ করার জন্য চাপের সম্মুখীন হচ্ছেন।

দেশটির পুলিশপ্রধান ইউন হি-কিউন ওই ঘটনায় জরুরি প্রতিক্রিয়া ‘অপ্রতুল’ ছিল বলে জানিয়েছিলেন এবং যা ঘটেছে তার সম্পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন। লি সাং-মিন সংসদীয় অধিবেশনে ক্ষমা চেয়ে বলেছেন, ‘এক ছেলে এবং এক মেয়ের বাবা হিসেবে এটি আমার জন্য খুবই দুঃখজনক। এই পরিস্থিতি কতটা অবাস্তব তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই পরিস্থিতি মেনে নেওয়া কঠিন। ’

সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit