বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

জবিতে জমে উঠেছে শিক্ষক সমিতির নির্বাচন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : নানা নাটকীয়তা শেষে জমে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) ২০২২-২৩ সালের কার্যকারী নির্বাচন। দীর্ঘ আট বছর পরে সাদা দলের সক্রিয় অংশগ্রহণে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ প্রতিদ্বন্দ্বিতামূলক এ নির্বাচন। 

আজ (রবিবার) ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে শুরু হয়েছে এবারের নির্বাচন। এর আগে গত ৭ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আবদুল আলীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 

নির্বাচন কমিশনের বরাতে জানা যায়, এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে নির্বাচন করবেন একাধিক প্যানেলের শিক্ষকরা। আগামীকাল ১২ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ এবং ১৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ওইদিনই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। 

যদিও প্রতিবারে নির্বাচনে নীল দলের দুটি বিভক্ত প্যানেল অংশ নিলেও এবারে নির্বাচনে অংশে নিচ্ছে তিনটা প্যানেল। প্রথমবারের মতো আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের অনুসারীরা তিনটি আলাদা প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন। অপরদিকে নীল দলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দীর্ঘ আট বছর পরে চমক হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপির সমর্থিত সাদা দলের সদস্যরা। 

শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের তিনটি প্যানেলের মধ্যে বর্তমান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. লুৎফর রহমান প্যানেন এবং অধ্যাপক শামীমা বেগম – অধ্যাপক মো.আশরাফ এবং অধ্যাপক ড. হোসনে আরা বেগম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীন প্যানেল। অপরদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপির সমর্থিত সাদা দলের বর্তমান সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো. রইছ উদ্দিনের প্যানেলের সদস্যরা।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit