বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি কাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : সারা দেশে ৫৪০টি সরকারি বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার দুপুর ১২টায়। মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল লটারি অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায়ের এসব বিদ্যালয়ে ভর্তির লটারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষাসচিব আবু বকর ছিদ্দীক এবং মাউশির পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। মাউশি থেকে জানা যায়, এ বছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত এক লাখ সাত হাজার ৮৯টি শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

উল্লিখিত আসনে ভর্তি হতে নির্ধারিত সময়ে আবেদন করেছে ছয় লাখ ২৬ হাজার ৫৯ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের জন্য আবেদন করেছে ৫ দশমিক ৮৪ জন শিক্ষার্থী। এসব আবেদনকারী থেকে লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই করা হবে। এ ছাড়াও বেসরকারি মাধ্যমিকে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেলা ৩টায় ভর্তি লটারি অনুষ্ঠিত হবে।

এ বছর দুই হাজার ৮৫২টি বেসরকারি বিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে ৯ লাখ ২৫ হাজার ৬৬টি। এসব বিদ্যালয়ের জন্য নির্ধারিত সময়ে আবেদন জমা পড়েছে মাত্র দুই লাখ ৬০ হাজার ৯৩৩টি। ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে এ বছরও কেবল অনলাইনে আবেদন করতে পেরেছে শিক্ষার্থীরা। আবেদনের সময়সীমা ছিল ১৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত

‍কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit