সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সোনাইমুড়ীতে গ্রেফতার ১৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়য়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে সোনাইমুড়ী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন।  গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক ও ওয়ারেন্ট মামলায় ১৩ জন ও ১০০ পিস ইয়াবা ১ জনকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নাওতলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ আলম (৫০), জগজীবনপুরের মৃত নুরুল হকের ছেলে শাহজাহান পাটোয়ারী (৫২), ভানুয়াইর মৃত মনু মিয়া বেপারীর ছেলে মোঃ আলী হোসেন (৫৮), দক্ষিন শাকতলার অহিদ উল্যার ছেলে রায়হান (২০), কৃষ্ণপুরের মৃত হাজী আবুল খায়েরের ছেলে জুয়েল (৪০), মৃত আব্দুল মালেকের ছেলে শহিদুল ইসলাম কিরন (৪৮), দেব পুরের মৃত মোজাফ্ফর আহম্মদের ছেলে  মাসুদ আলম (৪৪),নাটেশ্বরে’র মৃত মোঃ হানিফের ছেলেসাইফুল ইসলাম (২৪), শিমুলিয়া’র মাকছুদ উল্লাহর ছেলে আব্দুলাহ আল মামুন, কাবিল পুরের নুর আহমদের ছেলে আব্দুল মান্নান ও সুজন, রুহুল আমিন নগরের মৃত হানিফের ছেলে সাগর (২০), মন্তাজ মিয়ার ছেলে বাবুল (৪৫), দুয়ারী পাড়ার নূর আলমের ছেলে সুমন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক উক্ত ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এটা আমাদের নিয়োমিত অভিযানের অংশ।

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit