শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

দৌলতপুরে নাশকতার অভিযোগে বিএনপি’র ৫ নেতা-কর্মী আটক

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতার অভিযোগে ৫জন বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকা অবস্থায় এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অবিস্ফোরিত ৫টি হাতবোমা, ২৩টি বাঁশের লাঠি, ১২টি লোহার রড, ২টি শাবল, ২বস্তা ইটের খোয়া, গাছ কাটার জন্য একটি হাত করাত। এ ঘটনায় বিএনপি’র আটক ৫নেতা-কর্মী সহ ৩৪ জনের নাম উল্লেখ করে আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করে দৌলতপুর থানায় একটি নাশকতার মামলা হয়েছে যার নাম্বার ২৮।

আটক হওয়া দৌলতপুর বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন উপজেলার রিফাইতপুর গ্রামের মৃত হবিবর রহমান সরকারে ছেলে মোঃ. রিপন সরকার (৪৫) ও মৃত নুর ইসলামের ছেলে মো. মিঠু (৩২), মিরেরপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. আজিজুল ইসলাম (৩৭), তেকালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. রাশেদুল ইসলাম (৪৫) এবং গোবরগাড়া গ্রামের কেরু মোল্লার ছেলে দূর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও বিএনপি’র ক্যাডার মো. টুটুল হোসেন (৩২)। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা সমবেত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার সরঞ্জাম সহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে দূর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও বিএনপি’র ক্যাডার টুটুল নামে অপরজনকে আটক করা হয়।

এসময় ৫টি হাতবোমা সহ নাশকতার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় বিএনপি’র আটক ৫নেতা-কর্মী সহ ৩৪ জনের নাম উল্লেখ করে আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে যার নাম্বার ২৮। পরে বৃহস্পতিবার দুপুর দুপুর ১টার দিকে আটক ৫জনকে আদালতে প্রেরণ করে দৌলতপুর থানা পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit