রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১১১ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : দেশে সাংবাদিকতা পেশার উন্নয়নে অনন্য অবদানের জন্য প্রয়াত সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানকে “আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা (মরণোত্তর)” প্রদান করা হয়েছে। এছাড়া, স্নাতক সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ জন মেধাবী শিক্ষার্থীকে “আতাউস সামাদ স্মারক বৃত্তি” প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার অধ্যাপক  মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা ও বৃত্তি প্রদান করেন। প্রয়াত সাংবাদিক রাহাত খানের স্ত্রী অপর্ণা খান মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই অনুষ্ঠান আয়োজন করে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতাউস সামাদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে প্রয়াত সাংবাদিক এবিএম মুসা অর্থ প্রদান করেছিলেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আতাউস সামাদ স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সমাজের সঙ্গতি-অসঙ্গতি এবং সাদৃশ্য-বৈসাদৃশ্যের আলোচনা ও বিশ্লেষণ একটি ভালো সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে।

তাই সত্য অনুসন্ধান ও উদ্ঘাটনের জন্য শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি ছাত্র-শিক্ষক সম্পর্ক আরও হৃদ্যতাপূর্ণ করার উপর গুরুত্বারোপ করেন। আতাউস সামাদ স্মারক বৃত্তি প্রাপ্তরা হলেন – সুস্মিতা চক্রবর্তী মিশু, মো. আব্দুল্লাহ, জিহাদুল ইসলাম, মো. সাফায়েত হোসেন এবং মো. ফারজিব মাহমুদ।                    

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit