শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

আমাদের নাচ চলবেই : ভিনিসিয়ুস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কোরিয়ার বিপক্ষে একের পর এক গোল করে ‘সাম্বা নাচ’ নাচেন নেইমার-ভিনিসিয়ুসরা। সেলেসাওদের সেই নাচ নিয়ে আপত্তি উঠেছিল। আয়ারল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রয় কিন বলেন, নেইমারদের নাচ প্রতিপক্ষের জন্য অসম্মানজনক! তবে কিনের সেই আপত্তিকে পাত্তা দিতে নারাজ ব্রাজিলিয়ানরা।

তারা জানিয়ে দিলেন, চলতি বিশ্বকাপে ব্রাজিল যত দূর যাবে, তাদের সঙ্গে থাকবে এই নাচ। ব্রাজিল দলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বলেন, ‘অন্যদের সুখ দেখলে কিছু লোক অভিযোগ করতে ভালোবাসে। আমরা ব্রাজিলিয়ানরা আনন্দ করতে ভালোবাসি। সুতরাং এটা সব সময় মানুষকে বিরক্ত করবে। ফুটবলে গোল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আর বিশ্বকাপে তো আরো বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই আনন্দের মুহূর্ত শুধু খেলোয়াড়দের জন্য নয়, আমাদের পুরো দেশের জন্য। ’

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড আরো বলেন, ‘আমাদের আরো অনেক উদযাপন বাকি আছে। তাই আমাদের আরো ভালো খেলে যেতে হবে, জিততে হবে এবং আনন্দে থাকতে হবে। ’

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit