শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময়

ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হামলার জবাবে পাল্টা দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমের দক্ষিণে বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে।

সোমবার (৭ জুলাই) ভোরে ইয়েমেন থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে কি না, তা এখনো তদন্তাধীন।

ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, কেউ আহত হওয়ার বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমের দক্ষিণে বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে। এসব এলাকার মধ্যে ছিল এটজিওন ব্লক ও হেবরন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে।

হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল হোদেইদায় একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল।

এদিকে ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় রোববার ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছিলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি।

প্রতিবেদন মতে, রোববার (৬ জুলাই) ইয়াহিয়া সারি এই ঘোষণা দেন। তিনি বলেন, তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিওনে দিনের শুরুতে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্রের মতে, ক্ষেপণাস্ত্র অভিযান ‘সম্পূর্ণরূপে সফল’ হয়েছে এবং এর ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে।

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেন কয়েক দফায় বেন গুরিওন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit