রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন

বার্সেলোনায় ট্রেন দুর্ঘটনা, আহত ১৫৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ Time View

ডেস্কনিউজঃ বার্সেলোনার উপকণ্ঠে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে শহরের কেন্দ্র থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মন্টকাডা আই রেইক্সাক মানরেসা স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিসিবি প্রতিবেদনে জানায়, ট্রেনগুলি একই দিকে যাচ্ছিল, স্টেশনে দাঁড়ানোর সময় সংঘর্ষ হয়। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে বলে জানায় কাতালান পুলিশ।

দেশটির জরুরী পরিষেবার পক্ষ থেকে জোয়ান কার্লেস গোমেজ বলেন, দুর্ঘটনায় অন্তত ১৫৫ জন আহত হয়েছে। এর মধ্যে ১৪ যাত্রীকে যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।

গোমেজ আরও বলেন, একটি সংঘর্ষের সময় ট্রেনটি খুব ধীর গতিতে চলছিল। আহত যাত্রীদের অধিকাংশই দাঁড়িয়ে ছিলেন।

দেশটির আঞ্চলিক ফায়ার সার্ভিসের এক মুখপাত্র জানান, চলন্ত ট্রেনটি স্টেশনে একটি স্থির ট্রেনের পিছন অংশের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার ঘটনা বর্ণনা দিতে গিয়ে এক যাত্রী বলেন, আমরা হঠাৎ করেই ট্রেনের পেছনের অংশে প্রচণ্ড আঘাত অনুভূত হয় এর পরেই লোকেরা চিৎকার শুরু করে। এসময় অনেকের শরীরে রক্ত দেখা যায়।

কিউএনবি/বিপুল/০৭.১২.২০২২। সন্ধ্যা ৭.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit