সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রাঙামাটিতে পুলিশী অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে পুলিশের চলমান অপারেশন ডেভিল হান্ট কার্যক্রমে এবার গ্রেফতার করা হয়েছে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি সোহেল চাকমা ও ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মানস মজুমদার নামের ছাত্র ও যুবলীগের দুই নেতাকে।

স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রাঙামাটি শহরে পৃথক অভিযান চালিয়ে সোহেল ও মানসকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন। তিনি জানান, রাঙামাটিতে পুলিশের চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সোহেল চাকমা বাঘাইছড়ির বাসিন্দা হলেও রাঙামাটি শহরেই থাকে এবং তিনি সরকার কর্তৃক নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি অপরদিকে গ্রেফতারকৃত আরেকজন মানস মজুমদার রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার জনৈক মিনাল মজুমদারের সন্তান এবং সে ৫নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি রাঙামাটি জেলায় সন্ত্রাস ও অবৈধ সংগঠনের তৎপরতা দমনে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে।

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit