সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নেইমারের বিরুদ্ধে মামলা করলেন সাবেক ব্যক্তিগত নারী বাবুর্চি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : আবারো আইনি জটিলতায় পড়ছেন সান্তোস ও ব্রাজিল তারকা নেইমার। তার সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি মামলা করেছেন। সেই নারী কর্মীর অভিযোগ, নেইমারের বাড়িতে তাকে অত্যন্ত অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছে। আদালতের নথি দেখে ব্রাজিলিয়ান আউটলেট মেট্রোপলিস এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য।

মামলার নথিতে বলা হয়েছে, ওই নারী কেবল নেইমারের জন্যই নয়, বরং তার সাথে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্যও নিয়মিত খাবার তৈরি করতেন। এই কারণে কখনো কখনো ১৬ ঘণ্টাও কাজ করা লাগতো তার। চুক্তিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজের কথা থাকলেও তাকে প্রায়ই রাত ১১টা বা ১২টা পর্যন্ত খাটতে হতো। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তাকে কাজ করতে বাধ্য করা হতো বলে অভিযোগ।
দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং সুপারমার্কেট থেকে ১০ কেজি মাংস ও বাজারের ভারী ব্যাগ বহনের ফলে ওই নারী পিঠের ব্যথা এবং হিপ ইনফ্লামেশনের মতো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন। বকেয়া ওভারটাইম, চিকিৎসা খরচ এবং অন্যান্য পাওনা মিলিয়ে তিনি নেইমারের কাছে প্রায় ২,৬২,০০০ ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন। আদালতের নথিতে বলা হয়েছে, ‘দাবিকারী কখনো কখনো দুপুরের খাবার পর্যন্ত খেতে পারতেন না।
শ্রমজীবী আইন অনুযায়ী তাকে দুপুরের খাবারের জন্যও বিরতি দেওয়া হতো না। ওই সময়ও তিনি কাজ করে যেতেন।’রিও ডি জেনিরোর শ্রম আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে। নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন। তবে এই অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৬,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit