সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিস থেকে দেশে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর দুই স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে সায়েন্স ল্যাবরেটরি মোড় ও তেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আহমেদ তৃশা (২১)। তারা মোটরসাইকেলে ঈদের মার্কেট করতে গিয়েছিলেন।

এছাড়া রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে চালকসহ দুজন মারা যান। তারা হলেন, যাত্রী হারুনুর রহমান সানি (৩২) ও চালক আলিম (৫০)। 

একই ঘটনায় সানির স্ত্রী বৃষ্টি আক্তার ও বৃষ্টির বোন হ্যাপি আক্তার আহত হয়েছেন।

নিউমার্কেট থানার ওসির মোহাম্মদ আইয়ুব জানান, সাজু আহমেদ মেয়েকে নিয়ে নিউমার্কেটে গিয়েছিলেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে বসেছিলেন মেয়ে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড মসজিদের বিপরীত পাশের রাস্তায় পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাবা-মেয়ে ছিটকে পড়ে আহত হন। 

মুমূর্ষু অবস্থায় পুলিশ তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যান চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করা হয় বলে জানান ওসি।

নিহত সাজু সেগুনবাগিচা গণপূর্ত অফিসে চাকরি করতেন। তার মেয়ে সুমাইয়া ইস্টওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তাদের বাসা দক্ষিণ শাহজাহানপুরে।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ইউটার্ন নেওয়ার সময় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এতে আহত তিন যাত্রীসহ চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৬,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit