মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

চৌগাছায় ডিজিটাল ল্যান্ড সার্ভেয়ার এ্যসোসিয়েশনের কমিটি গঠন

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৭০৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ডিজিটাল ল্যান্ড সার্ভেয়ার এ্যসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ডিজিটাল ল্যান্ড সার্ভেয়ার এ্যসোসিয়েশনের উদ্যোগে চৌগাছা উপজেলা শাখা অফিসে এক সধারণ সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা ভুমি সার্ভেয়ার জহিরুল ইসলাম। চৌগাছা পৌর ভুমি সার্ভেয়ার সুলতান মাহমুদের পরিচালনায় সভার বক্তৃতা করেন সার্ভেয়ার আব্দুল কাদের, হয়রত আলী, খাইরুল ইসলাম, আনোয়ার হোসেন, আক্তার হোসেন প্রমুখ।

আলোচনা শেষে উপস্থিত সকল সদস্যের কন্ঠ ভোটে এ্যসোসিয়েশনটির পাঁচ বছরের জন্য কমিটি গঠন করা হয়। এতে চৌগাছা পৌর ভুমি সার্ভেয়ার সুলতান মাহমুদকে সভাপতি ও হয়রত আলীকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ভুমি সার্ভেয়ার আব্দুল কাদের, কষাধ্যক্ষ আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য-১ খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য-২ আব্দুর রাজ্জাক ও আক্তার হোসেনকে সদস্য নির্বাচিত করা হয় ।এ এ্যসোসিয়েশনটির চৌগাছা শাখার জন্য সম্মানিত উপদেষ্টামন্ডলীর সদস্য করা হয়েছে চৌগাছা উপজেলা ভুমি সার্ভেয়ার জহিরুল ইসলাম ও সহকারী সেটেলমেন্ট আমিন (অবঃ) শ্রী শশাঙ্ক বিশ্বাস।

 

 

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit